Breaking News
Home / TRENDING / কাঁকসায় নিহত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে কী বললেন মুকুল? জেনে নিন ক্লিক করে

কাঁকসায় নিহত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে কী বললেন মুকুল? জেনে নিন ক্লিক করে

নীল বণিক

তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জল্লাদে ভরে গিয়েছে দল। এমনটাই অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের। তিনি বলেন, নেত্রীর নিয়ন্ত্রণ না থাকায় বারবার বিরোধীরা আক্রান্ত হচ্ছেন। কাঁকসায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মুকুল রায়।
তাঁর অভিযোগ, ২১ বছরে তরতাজা যুবককে যে নৃশংসভাবে হত্যা করা হল, কিন্তুু রাজ্যের প্রশাসনিক প্রধান একেবারে চুপ। রাজ্যে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার নিহত সন্দীপের পরিবারে আর্থিক সাহায্য দিতে আসেন বিজেপি নেতা মুকুল রায়, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন,” পরিবারের ইচ্ছা অনুযায়ী সন্দীপের দিদির ছেলের নামে ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা হবে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাত্রে কাঁকসায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয় সন্দীপ ঘোষ নামে এক বিজেপিকর্মী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *