Breaking News
Home / TRENDING / মুম্বইয়ের হাসপাতালে আগুনে মৃত ৮, আহত ১৪৭

মুম্বইয়ের হাসপাতালে আগুনে মৃত ৮, আহত ১৪৭

ওয়েব ডেস্ক:

কলকাতার আমরির দুঃস্বপ্ন এবার মুম্বইয়ের ইএসআইসি হাসপাতালে। সোমবার বিকেলে হাসপাতালের বহুতলে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি ২ মাসের শিশুও রয়েছে। আহত ১৪৭ রোগী ও হাসপাতালের কর্মী। বিকেল ৪.৪৫ নাগাদ আগুন লাগতেই তা হাসপাতালের করিডরে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা। সবথেকে বিপজ্জনক অবস্থা হয় হাসপাতালে ভর্তি সদ্যোজাত শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের। দমকলের ১০টি ইঞ্জিন ও ৩টি জলের ট্যাঙ্কার ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাইড্রলিক ল্যাডার দিয়ে উদ্ধার করা হয় আটকে পড়া রোগীদের। আহতদের মুম্বইয়ের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *