নিজস্ব সংবাদদাতা। ওল্ড ট্রাফোর্ডে যে পরিস্থিতিতে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই বুধবার শুরু হবে খেলা। অর্থাৎ আজ বুধবার আবার ম্যাচ হবে। তবে প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানের পর থেকে খেলা শুরু করবে। মঙ্গলবার ম্যাচ সম্পূর্ণ না হলেও বুধবার খেলার আয়োজন করা হবে। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত সময়ের পরও দু’ঘণ্টা খেলা চালিয়ে যেতে পারেন। যদি সেই সময়েও যদি খেলা শেষ করা না যায়। সেক্ষেত্রে কমানো হতে পারে ওভার। আর, রেফারি যদি মনে করেন ওভার কমিয়েও খেলা শেষ করা যাবে না অতিরিক্ত ২ ঘণ্টা সময়ের মধ্যে, তাহলে ম্যাচ স্থগিত করে রিজার্ভ ডে’তে আবার আয়োজন করা যায়। সেই নিয়ম মেনেই রিজার্ভ দিনেই বাকি ম্যাচ হবে বলে জানানো হয়েছে। তবে ভারতের বোলাররা যেভাবে দাপটের সঙ্গে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ওপর কঠিন অনুশাসন বজায় রেখেছিল। তাতে ম্যাচের পাল্লা ভারী ভারতের দিকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news