Breaking News
Home / TRENDING / নিউটাউনে মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি

নিউটাউনে মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা:

 

রাতের শহরে পথ দুর্ঘটনা নিউটাউনে। নিউটাউনের বিশ্ববাংলা গেটের টিকিট কাউন্টারের সামনে গুরুতর আহত বাইক আরোহী। জানা গিয়েছে, হেলমেট ছাড়া মদ্যপ অবস্থায় ছিল ওই বাইক আরোহী। ফলে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে এক লেন থেকে ছিটকে আরেক লেনে এসে পড়ে বাইক আরোহী ও বাইক। ঘটনাস্থলে পৌঁছেছে নিউটাউন থানার পুলিশ। তাঁরা আহত ওই ব্যক্তিটিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, এক বছর আগে আহত যুবকের বাবা ও নিউটাউনে পথ দুর্ঘটনায় মারা যায়।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে নারকেল বাগানের দিকে থার্ড লেন ধরে আসার সময়, অত্যন্ত দ্রুত বেগে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববাংলা গেটের টিকিট কাউন্টারের সামনে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। তড়িঘড়ি স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই  অ্যাম্বুলেন্সে করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *