নিজস্ব সংবাদদাতা
সোদপুর অমরাবতী এলাকার দক্ষিনায়নে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।ওই ব্যবসায়ীর নাম রাম মূর্তি দিয়ার। গভীর রাতে আবাসনের নিচে থাকা কলিংবেল বাজালে রাম মূর্তির ছেলে আবাসনের মূল গেট খোলে। তাকে টেনে নিয়ে মাথায় বন্দুক ঠেকায় দুজন দুষ্কৃতী।এর পর ছয় থেকে সাতজন দুষ্কৃতী দল আবাসনের তিন তলায় ওঠে। সেখানে রাম মূর্তির স্ত্রী ও আট বছরের মেয়ের সামনেই চেপে ধরে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। রামমূর্তিকে পানিহাটী রাজ্য সাধারন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সুত্রে জানা গেছে মৃত রামমূর্তি দিয়ার ওরফে রামাইয়া হাওড়া অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতি ছিল। গত ১৬ই নভেম্বরই জেল থেকে ছাড়া পেয়ে এই আবাসনে আসে। পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news