নীল রায়। পল্টি বোধহয় একেই বলে! বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতা করার প্রস্তাবের ২৪ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর অবস্থান বদল করল তাঁর দল। মুখ্যমন্ত্রীর বক্তৃতাকে বিকৃত করেছে বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার বিধানসভা এমনটাই দাবি করলেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। সঙ্গে জানালেন এই বক্তব্য মুখ্যমন্ত্রীর নয় পরিষদীয় দলের। বুধবার বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন, “মান্নানভাই, সুজনদা চলুন আমরা জয়েন্টলি করি। এক সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করি।” তারপরই কংগ্রেস ও সিপিএম মুখ্যমন্ত্রীর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে আব্দুল মান্নান সুজন চক্রবর্তী একযোগে জানিয়ে দেন তৃণমূলের সঙ্গে হাত মেলান তাদের পক্ষে সম্ভব নয়। বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষে পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় দাবি করেন মুখ্যমন্ত্রীর বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে বাম ও কংগ্রেস। এ প্রসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বাম ও কংগ্রেসের সঙ্গে কোনও জোটের কথা বলেননি। যে ভাবে জাতীয় স্তরে বিজেপি-বিরোধী ২৩টি দল একজোট হয়েছে, উনি সে রকমই একটা ব্যবস্থার কথা বলেছিলেন। সংবাদমাধ্যমে ওঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”
তাপস রায়ের এই বিবৃতি পাঠে আপত্তি জানান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কথার এ ভাবে কোনও ব্যাখ্যা বিধানসভায় দেওয়া যায় না।” বিধানসভার রুল বুক তুলে এনে সুজন আরও বলেন, “এ যেন মুখ্যমন্ত্রীর গত কালের বক্তৃতার এক্সটেনশন চলছে।” এই আপত্তি জানিয়ে তিনি স্পিকারের আসনের দিকে ছুটে যান। তারপরই গোলমাল শুরু হয় অধিবেশনে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান যদি মুখ্যমন্ত্রী বক্তব্য কেউ বিক্রি করে থাকে তবে স্পিকার তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ আনুন। সেখানেই জবাব দেওয়া হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news