চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মৃত্যু হল ১৬ জনের। সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩৫ জন বাসিন্দা মদ না পেয়ে তার পরিবর্তে স্যানিটাইজার পান করেন। এর ফলে ১৬ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্যানিটাইজার খেয়েছেন এরকম ৩৫ জনকে রবিবার চিহ্নিত করা হয়েছে। সোমবার আরও ২০০ জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা মদ না পেয়ে স্যানিটাইজার খেয়েছেন। এই ঘটনার শিকার আরও কারা হয়েছেন, তা খুঁজতে দরজায় দরজায় অভিযান চালাচ্ছে পুলিশকর্মীরা। এই ঘটনা সামনে আসার পরেই বহু সংখ্যক স্যানিটাইজার বোতল উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের জন্য প্রায় প্রত্যেকেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। হ্যান্ড স্যানিটাইজার এর মধ্যে অ্যালকোহল থাকে মিশ্রিত থাকে। এটি মোটেও খাওয়ার যোগ্য নয়, এটি শরীরের পক্ষে অত্যন্ত বিপদজনক। কিন্তু কিছু মাদকাসক্ত ব্যক্তি মদ না পেয়ে তার পরিবর্তে হ্যান্ড স্যানিটাইজার পান করেন, যার ফলে এই ঘটনা ঘটেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news