ওয়েব ডেস্কঃ
অনুচ্ছেদ ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে, ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে পদক্ষেপ নিয়েছে, তাতে ভারতের খুব বেশি ক্ষতি হবে না বলেই মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিজেদের দেশের লোককে দেখানোর জন্যই পাকিস্তান এমন পদক্ষেপ নিয়েছে। এতে ভারতের কোন ক্ষতি হবে না, উল্টে পাকিস্তানের বেশি ক্ষতি হবে।
প্রাক্তন বিদেশ সচিব শশাঙ্ক বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকা যাবার পর থেকেই ইসলামাবাদ এমন আচরণ শুরু করেছে যেন কোন বড় যুদ্ধ জয় করে এসেছে। তাই আফগানিস্তান ও কাশ্মীর সীমান্ত নিয়ে বেশি হইচই করছে। আসলে এর ফলে নিজের দেশের ক্ষতিই করছেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক দুটি দেশের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এটা ছিন্ন করলে আগামী দিনে কি ক্ষতি হয়েছে, তারা নিজেরাই বুঝতে পারবে।
প্রাক্তন বিদেশ সচিব আরও বলেন, পুলওয়ামা কান্ডের সময় ‘মোস্ট ফেভার্ড নেশান’এর তকমা থেকে পাকিস্তানকে বাদ দিয়েছিল ভারত। তাতে পাকিস্তানের কতটা ক্ষতি হয়েছে, সে দেশের মানুষ তা বুঝতে পেরেছে। এখনও পর্যন্ত অর্থনৈতিক অচলাবস্থায় ধুঁকছে দেশটি। তাই পাকিস্তানের পদক্ষেপ নিয়ে ভারতের চিন্তা করার কারণ নেই। তারা শুধু জঙ্গিদের মদত দিতে পারবে, আর কিছুই করতে পারবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news