Breaking News
Home / TRENDING / বিয়ের পণ দিতে না পারায়, অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ

বিয়ের পণ দিতে না পারায়, অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা:

বাড়ির অনুমতি না পেয়ে গত সাত মাস আগে পাড়ার একটি ছেলেকে বিয়ে করেছিল সুপর্ণা সাঁতরা নামে বছর কুড়ির এক তরুণী। বছর ঘুরতে না ঘুরতেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার অন্তর্গত গোপালপুর গ্রামে।

বুধবার সন্ধ্যায় ঘর থেকে সুপর্ণা সাঁতরার জলন্ত দেহ উদ্ধার করে কাটোয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় গ্রামের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা বর্ধমান হাসপাতালে ভর্তি করে। এদিন সন্ধ্যা ৫.৩০ নাগাদ ওই গৃহবধূকে মৃত বলে ঘোষনা করেন ডাক্তাররা। সুপর্ণা সাঁতরার বাবা সঞ্চিত বলেন, মাত্র সাত মাস বিয়ে হয় ওর। কি করে কি হয় গেল কিছুই বুঝতে পারছি না। সুপর্ণার স্বামী দীপন সাঁতরা, শ্বশুর তরুনি সাঁতরা, শ্বাশুড়ি উজ্জ্বলা সাঁতরা, ননদ মরী সাঁতরার অত্যাচারে সুপর্ণাকে মূত্যু বরন করতে হয় বলে পরিবারের দাবি। মেয়ের বাবা বিবাহের পণ না দিতে পারার জন্যই ছেলে ও ছেলের বাড়ির সব লোক প্রতিনিয়ত অত্যাচার করত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *