ভাস্কর মান্না
বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত বিশ্বের সব দেশ। সেখানে মার্কিন প্রেসিডেন্টের আলটপকা মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। এদিন ট্রাম্প ট্যুইটে লিখেছেন, “ ঠান্ডা হাওয়ার দাপটে আমেরিকার মধ্য পশ্চিম অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি ছুঁয়েছে। ঠান্ডা আরও বাড়বে বলে আশঙ্কা। এখানে বাড়ির বাইরে এক মিনিটও কাটানো যাচ্ছে না। গ্লোবাল ওয়ার্মিং তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরে এসো। এখন আমাদের তোমাকে প্রয়োজন।” ট্রাম্পের এই ট্যুইটের জেরেই পৃথিবীর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আছড়ে পড়ছে।
অনেকে ট্রাম্পকে আবহাওয়ার সঙ্গে জলবায়ুর পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন। যেমন আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিয়া অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিশেন ট্রাম্পের ট্যুইটারে উত্তর লিখেছে, “ শীত প্রবাহ মোটেও প্রমাণ করে না যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে না”। অনেক বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন কোন এলাকার জলবায়ু সঙ্গে সম্পর্কিত। বিশ্ব উষ্ণায়ন এর জন্যই পরিবর্তিত হচ্ছে পৃথিবীর জলবায়ু। তাই পৃথিবীর সব রাষ্ট্রকে বিশ্ব উষ্ণায়ন থামানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা কে নিয়ে যেভাবে বিশ্ব উষ্ণায়ন কে আহবান জানালেন ট্রাম্প। তাতে বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রেসিডেন্টের ধারণা নিয়ে প্রশ্ন উঠছে! উল্লেখ্য, এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে ট্রোল্ড হয়েছেন ট্রাম্প। কিন্তু তা যে তিনি মনে রাখেননি এই মন্তব্যই প্রমাণ করে দিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news