Breaking News
Home / TRENDING / বিজেপির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, খোঁজ নিলেন মমতা

বিজেপির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, খোঁজ নিলেন মমতা

নীল রায়

আচমকাই বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তার জেরেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাঁর কাছে জানতে চাইলেন ঘটনার কথা। বুধবার দুপুরে বিকাশ ভবনে নিজের দপ্তরের কাজ সেরে বিধানসভার দিকে রওনা হয়েছিলেন পার্থ। তাঁর কনভয় সেন্ট্রাল এভিনিউ বিজেপি পার্টি অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই বেশকিছু বিজেপি কর্মী সমর্থক বিজেপির ঝান্ডা হাতে পার্থকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাচক্রে মঙ্গলবার কাঁথিতে অমিত শাহের পর বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে ধিক্কার ও প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। সেন্ট্রাল এভিনিউ সেই কর্মসূচি পালন করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর সেই পথ দিয়ে শিক্ষামন্ত্রী কনভয় যাচ্ছিল। বিজেপি কর্মী সমর্থকরা তা প্রত্যক্ষ করে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন। পার্থকে ধিক্কার জানান বিজেপির কর্মীরা। পুলিশি তৎপরতায় খুব বেশিক্ষণ সেই পরিস্থিতির মধ্যে থাকতে হয়নি ভালো পশ্চিমের বিধায়ককে। দ্রুতই সেন্ট্রাল পেরিয়ে বিধানসভায় পৌঁছে যান তৃণমূল মহাসচিব। ঘটনার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ফোনে কথা বলেন। পরিস্থিতি প্রসঙ্গে অবগত হওয়ার পর পুলিশকে নির্দেশ দেন সক্রিয় হতে। রাত পর্যন্ত ঘটনায় ২৫ জন বিজেপি কর্মীকে আটক করেছে কলকাতা পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *