ভাস্কর মান্না
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমের প্রদেশগুলি প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । এবারের তাপমাত্রা সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঠান্ডা অত্যন্ত আশঙ্কাজনক। এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিম প্রদেশগুলোর সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গায়। পরিস্থিতি বুঝে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর টনি এভার্স।
দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তে ৬০ থেকে ৭০ মাইল বেগে হাওয়া বইছে। শিকাগোর দুটি বিমানবন্দরে প্রায় এক হাজার বিমান বাতিল করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই গোটা ঘটনার জন্য মেরু ঝড়ই দায়ী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news