ওয়েব ডেস্কঃ
নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর উত্তেজনা কমিয়ে, রাষ্ট্রনেতাদের অবিলম্বে সেনার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে বলে জানাল আমেরিকা। আমেরিকার এই ঘোষণার ঠিক একঘন্টা পরেই ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত জানায় ইসলামাবাদ।
বুধবার দক্ষিণ এশিয়ার উন্নতি প্রসঙ্গে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক বলেন, রাষ্ট্রনেতাদের অবিলম্বে নিজেদের ক্ষমতায় রাশ টানতে হবে। তবেই নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা সম্ভব হবে।” কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, “জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ব্যাপারে ভারত, আমেরিকাকে কিছুই জানায়নি। আমেরিকা সর্বদা চায় ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি হোক। প্রয়োজনে আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দেব।”
উল্লেখ্য, আমেরিকা যখন এই কথা বলছে তার কিছুক্ষণ পরেই, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশে ফেরার নির্দেশ দেয় পাকিস্তান। পাশাপাশি কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা জানায় ইসলামাবাদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news