ওয়েব ডেস্কঃ
রাজ্যসভা থেকে দলের দুই সাংসদকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।
পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি বর্তমানে জম্মুর একটি অথিতিশালায় গৃহবন্দি রয়েছে। বুধবার সেখান থেকেই দলীয় সাংসদদের এই নির্দেশ দেন তিনি। রাজ্যসভায় পিডিপির দুই সাংসদ মির ফায়াজ ও নাজির আহমেদ রয়েছে। বিজেপির সঙ্গে জোট করে এই দুই সাংসদকে রাজ্যসভায় আনতে পেরেছিল পিডিপি। ৮ জুন ২০১৮ সালে সেই জোট ভেঙে যায়। কিন্তু দুই সাংসদ পদে রয়ে যান। এদিন জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর গৃহবন্দি অবস্থা থেকেই দলীয় সাংসদের ইস্তফা দিতে নির্দেশ দেন মেহবুবা।
এদিন পিডিপি সাংসদ মির ফায়াজ বলেন, “আমরাও ইস্তফা দিতে রাজি। কিন্তু তার আগে আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে চায়।” তিনি আরও বলেন, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হওয়ায় আমরা কারও সঙ্গেই যোগাযোগ করতে পারছি না। এমনকি ফোনের মাধ্যমে কথা বলা গেলে, আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারতাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news