ওয়েব ডেস্ক
ভারতে ১৯টি উভচর প্রজাতির প্রানী বিলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে। ৩৩টি প্রজাতি বিরল প্রানী হিসেবে চিহ্নিত হল। সম্প্রতি প্রানীসম্পদ বিভাগেক এক বিবৃতিতে উঠে এসেছে এরকম ভয়ঙ্কর তথ্য। গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কাউন্সিল অফ নেচারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, উভচর গোষ্ঠীর মধ্যে ১৯% প্রানীর কোনও তথ্যই সংগ্রহ করা যায়নি এবং ৩৯% প্রানীর বিষয়ে কোনও গবেষণাই হয়নি।
আইইউসিএনের তালিকা অনুযায়ী পৃথীবীর ৪০ শতাংশ উভচরই বিলুপ্তির দরজায় দাঁড়িয়ে। এইসব প্রানীদের ‘রেড লিস্ট’ করা হয়েছে। ২০০৯ সালে ভারতের প্রানীসম্পদ বিভাগের তরফে জানানো হয়েছিল, দেশে ২৮৪টি প্রজাতির প্রানী বিরল তালিকায় রয়েছে। গত ১০ বছরে সেই তালিকায় আরও ১৪৮টি প্রজাতি অন্তর্ভুক্ত হল। উল্লেখ্য, প্রতি বছরই বিভিন্ন সংস্থার সঙ্গে গবেষণা করে বিরল ও বিলুপ্তপ্রায় প্রানীর তালিকা তৈরি করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news