তীর্থ মাহাতো
১২ মার্চ দেশে ফিরছেন মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকুইদা। তারপর তিনি কি আর ফিরবেন? ইস্টবেঙ্গলে গুঞ্জন, আর হয়তো তিনি হয়তো কলকাতা ফিরবেন না। সুপার কাপে হয়তো এনরিকেকে ছাড়াই খেলতে হবে ইস্টবেঙ্গলকে। হঠাৎই এনরিকে–ইস্টবেঙ্গল সম্পর্কের অবনতি হওয়ার কারণ কী? খবর অনুযায়ী, সদ্যোজাত কন্যাকে দেখতে দেশে ফেরার জন্য কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজের সঙ্গে নাকি ঝামেলা হয়েছে। কোচ আলেজান্দ্রো কড়া ভাষায় বলে দিয়েছিলেন, পেশাদার ফুটবলার হয়ে শেষ ম্যাচ খেলে দেশে ফিরতে হবে। তা থেকে জল্পনা তুঙ্গে। তাহলে কি ১২ মার্চ দেশে ফিরে আর কলকাতায় ফিরবেন না এনরিকে? তবে ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তার কিছু নেই। জবি সাসপেন্ড। এনরিকে না খেললে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news