ওয়েব ডেস্ক:
বিমান ওড়ানোর আগে রুটিন চেকআপে অ্যালকোহল টেস্ট ফেল করায় বরখাস্ত করা হল এয়ার ইন্ডিয়ার এক উচ্চ পদধারী পাইলটকে। অভিযুক্ত ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়ার রক্তে নিষিদ্ধ মাত্রার অ্যালকোহল পান কর্তব্যরত চিকিৎসক। তার কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন কাঠপালিয়ার দিল্লি-লন্ডন বিমান ওড়ানোর কথা ছিল। ডিজিসিএর নিয়মাবলি অনুযায়ী আগামি ৩ বছর কোনও যাত্রীবাহি বিমান ওড়াতে পারবেন না ক্যাপ্টেন কাঠপালিয়া। দীর্ঘদিনের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন কাঠপালিয়া একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিমানও উড়িয়েছেন। তবে এর আগেও অ্যালকোহল টেস্টে ধরা পড়েছেন কাঠপালিয়া । সেবার তাঁকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল। নিয়মের পালন না করায় ক্যাপ্টেন কাঠপালিয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news