ওয়েব ডেস্ক:
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। সোমবার ভোরে বেঙ্গালুরুতে মৃত্যু হয় তাঁর । ৫৯ বছর বয়সী অনন্ত কুমার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অনন্ত কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুমারকে যোগ্য প্রশাসক বলে সম্বোধন করে মোদি বলেন, কর্ণাটকে দলের শক্তি সংগঠিত করতে অনন্ত কুমারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও। ১৯৫৯র ২২ জুলাই জন্ম অনন্ত কুমারের। কলা ও আইন বিভাগে স্নাতক অনন্ত কুমার ১৯৮৭ সালে বিজেপিতে যোগ দেন। ১৯৯৬ সালে দক্ষিণ বেঙ্গালুরু কেন্দ্র থেকে জিতে সংসদের সদস্য হন তিনি। এরপর পরপর ৬বার সংসদে সদস্য পদে বসেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news