ওয়েব ডেস্ক:
এভিয়েশন অথারিটি অফ ইন্ডিয়ার তরফে সফল ফ্লাইট টেস্টের পরেও শ্রীনগর থেকে রাত্রিরালীন বিমান ওড়াতে আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। অগস্ট মাসে এএআইয়ের ফ্লাইট টেস্টের পর একটি সংস্থা বিমান ওড়াতে আগ্রহ দেখালেও তারা আর এগোননি। উল্লেখ্য, এতদিন উপযুক্ত প্রযুক্তির অভাবে রাত ৮টার পর শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ওড়া বা নামা বন্ধ ছিল। এছাড়াও হজ ছাড়া এই বিমানবন্দর থেকে কোনও আন্তর্জাতিক বিমান ওঠা নামা করে না। গত কয়েক মাসে এই বিমানবন্দরটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু বেসরকারি সংস্থাগুলি শ্রীনগর থেকে নাইট রুট না কেনায় এখনও বন্ধ পরিষেবা । পর্যটকদের প্রিয় এই কাশ্মীর উপত্যকায় বহুদিন ধরেই রাত্রিকালীন বিমান পরিষেবার চাহিদা রয়েছে। তবে ডিজইসিএর তরফে জানানো হয়েছে, কোনও বেসরকারি বিমান সংস্থাকে কোনও রুটে প্লেন চালাতে বাধ্য করতে পারেন না তারা। তাই সব তৈরি হয়েও যাত্রীর অপেক্ষায় শ্রীনগরের বিমানবন্দর ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news