Breaking News
Home / TRENDING / কলকাতায় কয়েন কার! পুলিশের চোখ কপালে, জানুন বিস্তারিত

কলকাতায় কয়েন কার! পুলিশের চোখ কপালে, জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা

দমদম বিমানবন্দরের কাছ থেকে ১৩ বস্তা খুচরো কয়েন উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে, আড়াই নম্বর গেটে যখন পুলিশের নাকা চেকিং চলছিল, সেই সময় একটি নীল রঙের মারুতি ভ্যান সিগনাল না মেনে চেকিং ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ওই গাড়িটিকে ধরলে ডাব্লুবি ১৮কিউ০৩১০ নম্বরের ওই মারুতি ভ্যানের ভেতর থেকে ১৩টি বস্তাভর্তি খুচরো কয়েন পাওয়া যায়। সব মিলিয়ে গাড়িতে লক্ষাধিক টাকার কয়েন নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। এছাড়া গাড়ির মধ্যে আরও কোথাও কোনও টাকা লুকিয়ে রাখা আছে কিনা তল্লাশি চালাচ্ছে পুলিশ। এত পরিমাণে খুচরো কয়েন কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জন যুবককে জিজ্ঞাসাবাদ করছে এন এস সি বি আই থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *