নিজস্ব সংবাদদাতা
কলকাতা বিমানবন্দরে সিআইএসএফের হাতে দুটি গুলি সহ আটক ১ ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, দিল্লির বাসিন্দা রোহিত জোসেফ নামের ওই ব্যক্তি কলকাতা থেকে রায়পুরের জন্য বিমান ধরতে আসেন। ইন্ডিগোর বিমানে টিকিট ছিল তাঁর। সেই সময়ে স্ক্যানার মেশিনে লাগেজ স্ক্যান করা হলে তার ব্যাগ থেকে দু গুলি উদ্ধার হয়। এরপরে সিআইএসএফ নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। এর পরে এই ব্যক্তিকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে রোহিত নামের ব্যক্তি দিল্লির বাসিন্দা। কলকাতা থেকে রায়পুর যাচ্ছিল ইন্ডিগো বিমানে। এই ব্যক্তি কি কারণে গুলি নিয়ে যাত্রা করছিলেন এবং তার কাছে কোনও বৈধ লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখছে এনএসসিবিআই থানার পুলিশ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news