তীর্থ মাহাতো
অস্ট্রেলিয়ান ওপেনে সময়টা ভাল যায়নি। রজার ফেডেরার হেরে গেছেন ২০ বছরের স্তেফোনাস চিচিপাসের কাছে। সেই হারের হ্যাংওভার কাটতে না কাটতেই বলে দিলেন চার বছর বাদে আবার খেলবেন ফরাসি ওপেনে। সোমবার তিনি জানান, ফরাসি ওপেনে তিনি নামবেন। এবং ভাল ফলের ব্যাপের আশাবাদী। এর আগে ২০১৫ তে শেষ খেলেছিলেন। ২০০৯ সালে শেষবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। রজারকে কিন্তু ফরাসি ওপেনে ছাপিয়ে গেছেন নাদাল। তিনি জিতেছেন পরপর পঁাচবার ফরাসি ওপেন। উইম্বলডন ও ইউএস ওপেনের প্রস্তুতির জন্য ফরাসি ওপেনে খেলেননি রজার। রজারের কথায়, ‘লম্বা ব্রেক আমার কখনই ভাল লাগে না। জীবন উপভোগ করতে চাই। আমার ইচ্ছা হয়েছে, তাই বলছি ফরাসি ওপেন খেলব।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news