নিজস্ব সংবাদদাতা
স্বাস্থ্য ভবনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে আহত অভিনেত্রী দেবলীনা দত্ত সহ ১৫ জন পশুপ্রেমী। এনআরএস হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে দুজন নার্সের বরখাস্তের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন রাজ্যের শতাধিক পশুপ্রেমী। বিক্ষোভ চলাকালীন একজন পশুপ্রেমীকে পুলিশ থাপ্পড় মারে বলে অভিযোগ। এরপর পুলিশের সঙ্গে বচসা বাধে আন্দোলনকারীদের। এর পরেই তাদের উপর চড়াও হয় বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী বলে আন্দোলনকারীদের অভিযোগ। ঘটনায় আহত হন চলচ্চিত্র অভিনেত্রী দেবলীনা দত্ত চট্টোপাধ্যায় সহ ১৫জন পশুপ্রেমী। তাদের বিধাননগর মহকুমা হাসপাতাল এবং আর জি কর হাসপাতাল সহ অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও প্রমান লোপাটের জন্যে পুলিশ তাদের মোবাইল কেড়ে নিয়েছে বলে আন্দোলনকারীদের দাবি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news