নিজস্ব সংবাদদাতা:
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম নাসিমা বিবি (২০)।
অভিযোগ, বছর দুয়েক আগে বাসন্তী থানার কালিপদর মোড়ের পেশায় দর্জি আবেদ আলী শেখের সাথে নাসিমার দেখাশোনা করে বিয়ে হয়। প্রথম দিকে সব ঠিক থাকলেও গত কয়েক মাস আগে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন নাসিমা, আর সেই সম্পর্কের প্রতিবাদ করায় মাঝে মধ্যে মারধর করত মৃত গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের লোকেরা। গত ১৫ দিন আগেও মারধোর করে স্বামী। তারপর ওই গৃহ বধূর বাবা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসে।
গত রবিবার অভিযুক্ত স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যায়। এরপর বৃহস্পতি বার রাতে মৃত গৃহবধূর বাপের বাড়িতে খবর দেওয়া হয় তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরপর নাসিমা বাপের বাড়ির লোকজন গিয়ে দেখে তাঁদের মেয়ে বারান্দায় পড়ে রয়েছে। বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়েছে। তড়িঘড়ি নাসিমাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ তাঁদের মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news