Breaking News
Home / TRENDING / প্রয়াণ দিবসে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন মোদী

প্রয়াণ দিবসে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন মোদী

ওয়েব ডেস্কঃ

 

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার অটল স্মারকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে যান প্রধানমন্ত্রী মোদী। এদিন মোদীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির কার্যকারী অধ্যক্ষ জগত প্রকাশ নাড্ডা সহ বিজেপি নেতারা।

 

২০১৮ সালের ১৬ আগস্ট তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রয়াত হন। ২০১৪ সালের ডিসেম্বরে তাঁকে ভারতরত্ন সম্মানে মনোনীত করা হয়। ২০১৫ সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সমস্ত প্রোটোকল ভেঙে ভারতরত্ন সম্মানে ভূষিত করতে তাঁর বাসবভনে উপস্থিত হন।

 

গত সপ্তাহে কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে অটল বিহারী বাজপেয়ীর ইচ্ছের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, “যে স্বপ্ন সর্দার বল্লভ ভাই প্যাটেল, বাবাসাহেব আম্বেদকর, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ী কোটি কোটি দেশবাসীর সঙ্গে দেখেছিলেন, আজ তা পূরণ হল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *