Breaking News
Home / TRENDING / পাকিস্তানে জঙ্গি ঘাঁটি নির্মূল করতে উদ্যোগী ইরান

পাকিস্তানে জঙ্গি ঘাঁটি নির্মূল করতে উদ্যোগী ইরান

ওয়েব ডেক্স :

 

সন্ত্রাস দমনে পাকিস্তান কোন ভূমিকায় নিচ্ছে না বলে জানাল ইরান। পাকিস্তান জঙ্গিদের বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না বলেও জানান তারা। এমনকি পাক ভূমিতে জঙ্গী খাঁটি নির্মূল করতে প্রয়োজনে ইরানের সেনা উদ্যোগী হবে বলেও ইসলামাবাদীকে সতর্ক করল তেহরান।

 

ইরানের আইআরজিসি কুদস বাহিনীর শীর্ষ নেতা জেনারেল কালিম সোলেইমানি পাকিস্তানের বিরুদ্ধে করা সর্তকতা জারি করে বলেছেন, “পাক সরকারের প্রতি আমার একটা প্রশ্ন আছে; আপনারা কোন পথে এগোচ্ছেন? আপনাদের সীমানার অন্তর্গত সমস্ত প্রতিবেশী দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।  এমন আর কোনও প্রতিবেশী কি আছে, যার সীমান্তে এখনও আপনারা উত্তেজনা সৃষ্টি করতে বাকি রেখেছেন? পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর কয়েকশো নেতাকে আপনারা ধ্বংস করতে পারছেন না? ইরান পার্লামেন্টের বৈদেশিক নীতি কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লা ফালাহাতপিশেহ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে পাঁচিল তুলতে চায় তেহেরান।

 

প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুড়ঘর,  আন্তর্জাতিক মহলে কূটনৈতিক ভাবে ভারত তা প্রমাণ করেছে। এখানেই বিশ্বের সবথেকে বেশি জঙ্গী আশ্রয় নিয়ে আছে। তাদেরকে শাস্তি দেওয়ার বদলে পাক সরকার বরাবর মত দিয়ে আসছে। রবিবার জইশ-ঈ-মহম্মদ জঙ্গী গোষ্ঠীর প্রধান মাসুদ আজহার যে, সে দেশেই রয়েছে এ কথা প্রকাশ্যে স্বীকার করেন পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *