Breaking News
Home / TRENDING / বিপদের ঝুঁকি নিয়েই ব্রিজের মাথায় ‘সেল্ফি’

বিপদের ঝুঁকি নিয়েই ব্রিজের মাথায় ‘সেল্ফি’

প্রসেনজিৎ ধর

পদে পদে বিপদের হাতছানি প্রাণের ঝুঁকি নিয়েই চলছে সেলফি তোলা।যুগলের প্রেম করার ঠিকানাও এখন “সম্প্রীতি” ব্রিজ। ব্যান্ডেল নৈহাটি লাইনে হুগলিঘাট ও গরিফা স্টেশনের মাঝে গঙ্গার উপর তৈরি হয়েছে “সম্প্রীতি” ব্রিজ।
আর এ নিয়েই প্রশ্ন উঠেছে। রেল লাইনে ওঠাই যখন বেআইনি। তখন প্রায় পাঁচশ মিটার রেল লাইন দিয়ে হেঁটে গিয়ে ব্রিজে চড়ে বসছে যুবক যুবতীরা। ব্রিজের কার্ভেচারের উপর দাঁড়িয়ে চলছে সেলফি তোলা। ট্রেন যাওয়ার সময় ব্রিজের উপর দাঁড়িয়ে চলছে প্রেম।

এখন এই রেল ব্রিজই কম বয়সীদের কাছে অ্যাডভেঞ্চারের নতুন ডেস্টিনেশান হয়ে দাঁড়িয়েছে। এই অ্যাডভেঞ্চারে ঝুঁকি রয়েছে জেনেও কখনও বাঁশের মই বেয়ে, কখনও রেল লাইন ধরে তারা সোজা উঠে যাছে ব্রিজের মাথায়।গরিফার দিক থেকে যেমন ব্রিজে চড়ছে তেমনি হুগলি ঘাটের দিক থেকেও চড়ছে।স্থানীয় বাসিন্দারা বারন করলেও কেউ শোনে না,উল্টে ব্রিজের মাথায় উঠে চলে পাথর ছোঁড়া, অভিযোগ বাসিন্দাদের। হাওড়া ব্রিজে যখন তখন উঠে পরা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।”সম্প্রীতি” ব্রিজের ক্ষেত্রে তেমন কিছু করা হয় নি এখনও অবধি।পূর্ব রেলের সিপিআরও নিখিল চক্রবর্তী জানিয়েছেন ব্রিজে ওঠা আটকাতে নিরাপত্তা বাড়ানো হবে।শিয়ালদা ও হাওড়া ডিভিশনকে এবিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *