Breaking News
Home / TRENDING / পাক সেনার গুলিতে শহীদ হাওড়ার ছেলে

পাক সেনার গুলিতে শহীদ হাওড়ার ছেলে

প্রসেনজিৎ ধর

মঙ্গলবার জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে পেট্রলিং করার সময় পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। শহীদ জওয়ান বিনয় প্রসাদের বাড়ি
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। এদিন সকাল ১০.৫০ নাগাদ যখন তিনি জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে বাহিনীর সাথে পেট্রলিং করছিলেন সেই সময়ে হঠাৎই পাকিস্থানী সেনাবাহিনী তাদের লক্ষ্য করে স্নাইপার আক্রমণ শুরু করে। সেই গুলিতে গুরুতর জখম বিনয় প্রসাদকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এদিন বিকেলে হাওড়ায় বিনয় প্রসাদের পরিবারকে ফোনে এই খবর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এই এই ঘটনার খবর পেয়ে বিনয়ের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ২০১২ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন বিনয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *