Breaking News
Home / TRENDING / ট্রাম্পের কর্মচারিকে রাস্তায় বের করে দিল রেস্তরাঁ

ট্রাম্পের কর্মচারিকে রাস্তায় বের করে দিল রেস্তরাঁ

নিজস্ব সংবাদদাতা
আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কতটা কমছে তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। ওয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্সকে ‘পোটাস’ বা প্রেসিডেন্ট অফ দ্য ইউনাউটেড স্টেটস অফ আমেরিকা র জন্য কাজ করার ‘ অপরাধে’ রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়। জানা গিয়েছে, পরিবারের ৭ সদস্যদের নিয়ে লেক্সিনটনের একটি রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন সারা। টেবিলে বসার দু মিনিটের মধ্যেই রেস্তোরাঁর মালিক এসে জানান, পোটাসে কাজ করার অপরাধে তাঁকে হোটেলে জায়গা দেওয়া যাবে না। কোনও বচসা না করেই পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে যান সারা। প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুদের তাদের মা বাবার কাছে সীমান্ত পেরিয়ে যেতে না দেওয়ায় আপামর মার্কিন জনগনের রোষের মুখে পড়েন ট্রাম্প । পরে সেই সিদ্ধান্ত ফেরত নেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *