Breaking News
Home / TRENDING / নদী থেকে বেআইনিভাবে বালি তোলায় বাজেয়াপ্ত ডাম্পার

নদী থেকে বেআইনিভাবে বালি তোলায় বাজেয়াপ্ত ডাম্পার

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:

বুধবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিকেল ফাঁড়ি এবং দার্জিলিং জেলার ভূমিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে বেআইনিভাবে নদী থেকে বালি তোলার চারটি গাড়ি আটক করে। এর মধ্যে দু’টি ডাম্পার এবং দু’টি মাটি কাটার মেশিন রয়েছে। শিলিগুড়ির কাছে মেডিকেলের বালাসন নদীতে বেআইনিভাবে ওইসব গাড়িতে বালি তোলার কাজ চলছিল বলে অভিযোগ। ভূমিদপ্তর জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল বালাসন নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। এদিন সকালে পুলিশকে নিয়ে দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় যায়। যদিও অভিযানের খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় গাড়ি চালকরা। ভূমিদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, কোনওরকম অনুমতি ছাড়াই সেখান থেকে বালি তোলার কাজ চলছিল। এজন্য দু’টি ডাম্পার এবং দু’টি মাটি কাটার মেশিন আটক করা হয়েছে। সেগুলিকে মাটিগাড়া থানায় পাঠানো হয়েছে। গাড়ির নম্বরের সূত্র ধরে মালিকের সন্ধান শুরু করা হচ্ছে। যদিও বেআইনিভাবে বালি তোলার বিষয়টি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই নদী থেকে বালি তুলে খোলাবাজারে বিক্রি করার একটি চক্র সক্রিয় হয়েছে। নদী থেকে অবৈধ উপায়ে মাটি তোলার কারণে নদীতে যেখানে সেখানে গভীর খাত তৈরি হয়েছে। একারণে মাঝেমধ্যেই নদীতে স্নান করতে নেমে ওই গর্তে পড়ে তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এবিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্থানীয় বাসিন্দারা সরব হন। তারপরেও ভূমিদপ্তর হাত গুটিয়ে বসেছিল বলে অভিযোগ। এদিন সাতসকালে পুলিশকে নিয়ে দপ্তরের এই অভিযানকে ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও ভূমিদপ্তরের কর্তাদের দাবি এমন অভিযান নিয়মিত চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *