Breaking News
Home / TRENDING / গ্রেফতার সুপারম্যান, জেনে নিন ক্লিক করে

গ্রেফতার সুপারম্যান, জেনে নিন ক্লিক করে

ভাস্কর মান্না

মানুষের বিভিন্ন রকম নেশা থাকে। তেমনই এক নেশা হলো খালি হাতে বিশ্বের বিভিন্ন বহুতল বিয়ে ওঠা। এমনই এক ফরাসি সুপারম্যান হল এলিন রবার্ট। কোন দড়ি ছাড়াই আইফেল টাওয়ার, সিডনি অপেরা হাউজ, কুয়ালা লামপুরে টুইন টাওয়ার্স, দুবাইয়ের বুর্জ খলিফা চড়েছেন তিনি। নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এ।

এবার বহুতলে চড়তে গিয়ে গ্রেপ্তার হতে হলো এই ৫৬ বছর বয়সী ফরাসী ‘ফ্রীক্লাইম্বার’ কে। এদিন ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার উচ্চতম বহুতল ‘জি টি টাওয়ার’ এ উঠেছিলেন তিনি। কোন দড়ি ছাড়া পেলেন কে ৪৭ তলা বাড়িটির গা বেয়ে উঠতে দেখে অবাক হয়েছিলেন পথচারীরা। বহুতলটিতে উঠতে-নামতে তার সময় লেগেছিল প্রায় দু’ঘণ্টা। মাটিতে নেমে এলেই বিভ্রান্তিকর কাজকর্ম করার জন্য সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, এটাই তার বেঁচে থাকার পথ। তার বিরুদ্ধে প্রকাশ্যে গোলমাল বাঁধানোর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, খালি হাতে সব থেকে বেশি বহুতল চড়ার বিশ্ব রেকর্ড রয়েছে অ্যালেনের। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, কোন সাহায্য ছাড়া ১০০ টিরও বেশি বহুতলে চড়েছেন তিনি। গত বছর দক্ষিণ কোরিয়ার ১২৩ তলা ‘লোটে ওয়ার্ল্ড টাওয়ার’ চড়া শুরু করেছিলেন তিনি। অর্ধেক চড়ার পর নিরাপত্তারক্ষীরা তাকে নামিয়ে আনে। এর আগেও অনেক বার গ্রেপ্তার হয়েছেন তিনি। খালি হাতে বহুতলে চড়তে গিয়ে অনেক বার পড়েও গিয়েছেন তিনি । এইসব দুর্ঘটনার জেরে এখন প্রায় ৬৫ শতাংশ প্রতিবন্ধী অ্যালেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *