Breaking News
Home / TRENDING / বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে চলল গুলি ও বোমাবাজি

বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে চলল গুলি ও বোমাবাজি

নিজস্ব সংবাদদাতা:

 

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে চলল গুলি, বোমাবাজি। বুধবার রাতে এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। বোমাবাজির খবর পেয়ে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী।

 

জানা গিয়েছে, যেই সময় দুষ্কৃতীরা বোমা ও গুলি চালায় সেই সময় বাড়ির নীচের কার্যালয়ে বৈঠক করছিলেন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান সৌরভ সিংহ। হঠাৎই গুলির আওয়াজে তাঁরা আতঙ্কিত হন। সৌরভ সিংহ বলেন, সাংসদ অর্জুন সিংহকে খুন করার জন্য এই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অর্জুন পুত্র পবন সিংহ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকার কয়েকজন তৃণমূল নেতার নাম বলেন। তবে বোমাবাজির খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে নামানো হয় বিশাল কমব্যাট ফোর্স। এলাকাটহলের পাশাপাশি রাতভর তল্লাশি চালানো হয়। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *