ওয়েব ডেস্কঃ
আবারও আজ লোকসভায় পেশ করা হবে তিন তালাক বিল। সমাজে মুসলিম মহিলাদের সুরক্ষার জন্য এই বিল পাস করতেই মরিয়া মোদী সরকার। সেই জন্য এদিন সংসদে সব সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, এই বিলের বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছানোর জন্য আগামী দু’দিন সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে কংগ্রেস। এর আগে ২১ জুন বাজেট অধিবেশনের পঞ্চম দিনে বিরোধীদের আপত্তি কাটিয়ে খসড়া প্রস্তুত করেছিল কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে তাৎক্ষণিক তিন তালাক বিল পেশ করা হয়েছিল সংসদে। সেই বিলে সামান্য কিছু ত্রুটি ছিল। সেই কারণে পরিবর্তন করে পরিমার্জিত বিল সংসদে পেশ করবে কেন্দ্র। এই বিল অনুযায়ী, বিবাহিত মহিলা ও তাঁর সন্তানদের জন্য আর্থিক সাহায্য দেওয়ার দায় থাকবে স্বামীর। এছাড়া এই বিলে তিন তালাক অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news