Breaking News
Home / TRENDING / বিজেপি সমর্থিত দোকানদারদের বয়কটের ডাক দিলেন সপা বিধায়ক নাহিদ হাসান

বিজেপি সমর্থিত দোকানদারদের বয়কটের ডাক দিলেন সপা বিধায়ক নাহিদ হাসান

ওয়েব ডেস্কঃ

বিজেপি সমর্থিত দোকানদারদের বয়কটের ডাক দিলেন সমাজবাদী পার্টির বিধায়ক। সোমবার উত্তরপ্রদেশের কাইরানার সপা বিধায়ক নাহিদ হাসান এক জনসভায় হুমকি দিয়ে বলেন, যেসব দোকানে বিজেপির সমর্থক দোকানিরা রয়েছেন, তাঁদের থেকে জিনিস কেনা বন্ধ করতে হবে। নিজের বিধানসভা কেন্দ্রের মুসলমানদের কাছে এই আর্জি জানান তিনি।

তিনি মুসলমানদের বলেন, “প্রয়োজনে ১০ দিন বা একমাস অন্য কোন গ্রামে গিয়ে থাকুন। প্রথম প্রথম খুবই কষ্ট হবে। কিন্তু এর মাধ্যমে এলাকার বিজেপি সমর্থিত ব্যবসায়ীদের বয়কট করা হবে।” তিনি আরও বলেন, “বিজেপি সমর্থিত ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কিনলে বিজেপি সর্মথকরা লাভবান হবে। তাই ওদের কাছ থেকে কেনাকাটা বন্ধ করতে হবে। তবেই ওরা বিপদে পড়বে। ওদের জন্য আমরা ভুগছি।” সপা বিধায়কের এই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

তবে নাহিদ হাসানের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন আরেক সপা বিধায়ক আজম খান। যিনি এর আগে একাধিকবার বিতর্ক জড়িয়েছেন। এদিন তিনি বলেন এই পরিস্থিতির জন্য বিজেপি দায়ী। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের এই বিধানসভা কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *