Breaking News
Home / TRENDING / খেজুরিতে তৃণমূলের গুলিতে আহত ৩ বছরের শিশুকন্যা

খেজুরিতে তৃণমূলের গুলিতে আহত ৩ বছরের শিশুকন্যা

নিজস্ব সংবাদদাতা, খেজুরিঃ   

 

আবারও বোমা গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। লোকসভা নির্বাচনের আগে থেকেই এই এলাকায় শাসকদল তৃণমূল ও বিজেপির সাথে সংঘর্ষ লেগেই থাকত। আর সেই অশান্তি এখনও চলছে এলাকায়। সোমবার সন্ধ্যে নাগাদ খেজুরি-২ ব্লকের হলুদবাড়ী ১ নং অঞ্চলে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হয়েছে ৩ বছরের এক শিশু।

 

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যে থেকেই ওই এলাকায় বোমা গুলির শব্দ শোনা যাচ্ছিল। সন্ধ্যে ৭টা নাগাদ বাড়ির বাইরে খেলা করছিল বিজেপি কর্মী মন্টু দোলইয়ের ৩ বছরের মেয়ে। সেই সময় আচমকাই মেয়েটি চিৎকার করে লুটিয়ে পড়ে। তাঁর মা ছুটে এসে দেখেন, তাঁর পিঠ থেকে গলগল করে রক্ত ঝরছে। আর মেয়েটি মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটপট করছে। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মেয়েটির গুলি লেগেছে। তাঁর ক্ষতক্ষানে দ্রুত চিকিৎসা করা হয়েছে।

 

খেজুরি-২ এর উত্তর মন্ডলের বিজেপির যুব সভাপতি রনজিৎ মন্ডল জানান, গতকাল সন্ধ্যে থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁরা এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি ছুঁড়ছিল। সেই সময়ই মন্টু দোলইয়ের মেয়ে ৩ বছরের মেয়ে ঋত্তিকা গুলিবিদ্ধ হয়। এরপরে ঘটনাস্থলে আসে  খেজুরি থানার পুলিশ। তবে পুলিশ চলে যাওয়ার পরেও সারারাত ধরে এলাকায় বোমা ও গুলি ছুঁড়ছে দুষ্কৃতীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *