ওয়েব ডেস্ক:
আগামি ২২ শে নভেম্বর দিল্লিতে বৈঠকে বসবে বিজেপি বিরোধী দলগুলি। শনিবার টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু এবং কংগ্রেস নেতা অশোক গেহলোত এই ঘোষণা করেন। এদিন সাংবাদিকদের নায়ডু বলেন, তিনি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছেন। রাহুল তাতে সম্মতি দিয়েছেন বলেও জানান নায়ডু । ২২শে নভেম্বরের বৈঠকে বিজেপি বিরোধী দলের রূপরেখা তৈরি করা হবে। সেদিনই দলের প্ল্যান অফ অ্যাকশনও ঠিক করা হবে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু বিভিন্ন বিজেপি বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। আগামি ১৯ তারিখ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন নায়ডু। চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন তাঁর সঙ্গে ইতিমধ্যেই মমতার ফোনে কথা হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো এই বিজেপি বিরোধী জোটে যোগ দিতে রাজি হয়েছেন। এর আগে চন্দ্রবাবু নায়ডু মায়াবতী, অখিলেশ যাদব, মুলায়ম সিংহ যাদব, অরবিন্দ কেজরিবালের সঙ্গে দেখা করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news