Breaking News
Home / TRENDING / দিল্লির দূষণ বাড়ছেই, জারি হতে পারে বায়ু দূষণ ‘জরুরি অবস্থা’

দিল্লির দূষণ বাড়ছেই, জারি হতে পারে বায়ু দূষণ ‘জরুরি অবস্থা’

ওয়েব ডেস্ক:
আরও খারাপ হতে পারে দিল্লির দূষণ পরিস্থিতি। পঞ্জাবে চাষিরা পড়ে থাকা ফসল জ্বালানো বন্ধ না করায় আগামি দুদিনের মধ্যে জরুরি অবস্থা তৈরি হতে পারে রাজধানীতে। পরিবেশ বিজ্ঞানীদের মতে দেওয়ালীর পর এই ফসল পোড়ানোর মাত্রা হঠাৎ করে বেড়ে গিয়েছে। তার ওপর হাওয়া বইতে থাকায় উত্তরপশ্চিমের সমস্ত দূষণ রাজধানীতে এসে ঢুকছে। এরফলে অতি ক্ষতিকর দূষণ কণা পিএম-২.৫ এর মাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, পিএম-২.৫ আমাদের পক্ষে সবথেকে ক্ষতিকর কারণ এই দূষণ কণা রক্তি মিশে গিয়ে হাঁপানি এবং অন্যান্য রোগ সৃষ্টি করে। পঞ্জাব দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ফসল পোড়ানোর ঘটনা সামনে এসেছে। প্রতি বছর প্রায় ৪৮ হাজার কৃষক নিজেদের ফসল পোড়ান। এবছরও যদি সেই সংখ্যক ফসল পোড়ানো হয় তবে দিল্লির হাওয়া আরও দূষিত হবে। ২০১৭র নভেম্বরেও দিল্লির হাওয়া দূষণ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় দু সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখতে হয়েছিল প্রশাসনকে। বাড়ির বাইরে বৃদ্ধ ও বাচ্চাদের বেরোতে নিষেধ করা হয়েছিল। এবছরও পরিস্থিতির উন্নতি না হলে ফের একবার পরিবেশ দূষণ ‘জরুরি অবস্থায়’ পৌঁছে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *