Breaking News
Home / TRENDING / বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূলের হামলা, অভিযোগ

বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূলের হামলা, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা, ২৯ এপ্রিল : বিজেপির কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার মালিডাঙা গ্রামে। গতরাতে স্বপন রায় নামে ওই বিজেপি কর্মী যখন ঘুমাচ্ছিলেন, তখন তাঁর বাড়িতে বোমা মারা হয় বলে অভিযোগ। জানালার জাল কেটে যায়। পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়বেতা থানার পুলিশ। স্বপনবাবুর বাড়ি থেকে একটি তাজা বোমাও উদ্ধার হয়। স্বপনবাবুর অভিযোগ, “আমি বিজেপি কর্মী বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। পুলিশকে অভিযোগ জানিয়েছি। দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি।” তাঁর আরও অভিযোগ, “কিছুদিন ধরেই ওরা মেরে ফেলার হুমকি দিচ্ছে। এবার সরাসরি বোমাবাজি করল। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি করছি।” এই ব‍্যাপারে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি তথা এলাকার জেলা পরিষদ প্রার্থী নির্মল ঘোষ জানান, আমাদের কোন কর্মী এ ব‍্যাপারে জড়িত নয়, হেরে যাবে জেনে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, আমরা নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *