Breaking News
Home / TRENDING / তারকেশ্বর জুড়ে সন্ত্রাস অব্যাহত শাসক দলের

তারকেশ্বর জুড়ে সন্ত্রাস অব্যাহত শাসক দলের

নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ২৯ এপ্রিল

তারকেশ্বরে রাজনৈতিক সন্ত্রাস লেগেই রয়েছে। প্রতিদিনই শাসক দল দলীয় কর্মী ও প্রার্থীদের বাড়িতে হামলা চালান,ভাঙচুর করা,গালিগালাজ দেওয়া, এমনকি মারধর করে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাতে এলাকায় অশান্তি লেগেই রয়েছে তারকেশ্বরের বিভিন্ন এলাকা।কখনও বিরোধীরা আক্রান্ত হচ্ছেন তো কখনও শাসক দলের নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।এরকমই আরও ঘটনা ঘটেছে তারকেশ্বরের বেশ কয়েকটি জায়গায়।পৃথক পৃথক ভাবে এই সব হামলা হয়েছে।
জানাগেছে,এক তৃণমূলের সক্রিয় কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে একদল দুষ্কৃতী।ঘটনাটি ঘটে তারকেশ্বরের বলিগোরি দুই নং অঞ্চলের মনোহরপুর গ্রামের ।শনিবার রাতে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় শেখ সিদ্দিক আলি নামে তৃণমূলের এক সক্রিয় কর্মীর বাড়ি । যদিও তিনি সেই সময়ে বাড়িতে ছিলেন না।তাই বাড়িতে না থাকায় পরিবারের লোককে প্রাণে মারার হুমকি দেয় হামলা কারীরা।
অভিযোগ, এই এলাকার নির্দল প্রার্থী বিকাশ প্রধানের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী এই হামলা চালায়। অন্যদিকে ২৩১ নম্বর বুথের তৃণমূলের অফিসিয়াল প্রার্থী সোমা পাত্রকেও অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা।
এবিষয়ে তারকেশ্বর থানায় নির্দল প্রার্থী বিকাশের নামে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দুই তৃণমূল কর্মী তথা প্রার্থী শেখ সিদ্দিক এবং সোমা পাত্র।
অন্যদিকে এক তৃণমূল প্রার্থীকে বেধরক মারধর এবং প্রার্থীর প্রস্তাবকের বাড়িও ভাঙচুর চালাল এক দল দুষ্কৃতী। অভিযোগের তির তারকেশ্বর ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তথা তৃণমূল নেতা লাল্টু চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা অঞ্চলের।
ওই অঞ্চলের তৃণমূল প্রার্থী বন্দনা মাইতি ও ১২৬ নং বুথের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক তন্ময় পাত্রকে বেধরক মারধরও ও বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। ।
জানাগেছে তারকেশ্বর ব্লক কার্যকরী সভাপতি লাল্টু চট্টোপাধ্যায় অনুগামী নির্দল প্রার্থী হয়েছেন ঝর্ণা দাস এবং রুপালি সামন্ত। এই দজনকে জেতাতেই মরিয়া লাল্টু।তাই
তাঁদের জেতাইতেই এলাকাতে অনবরত সন্ত্রাসের সৃষ্টি করে মারধর এবং ঘর ভাঙচুর করা হয়।।এবিষয়ে লাল্টু চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নামে তারকেশ্বর থানায় আলাদা ভাবে লিখিত অভিযোগ দায়ের করেন বন্দনা মাইতি ও তন্ময় পাত্র।
বন্দনা মাইতি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে এই
ঘটনায় জড়িত পাঁচ জনকে তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *