নীল বণিক
মহেশতলা উপনির্বাচনে অলআউট ঝাঁপাতে চায় রাজ্য বিজেপি। দলের একাংশ মনে করছে, তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাজ্য বিজেপি। তাই মহেশতলার উপনির্বাচনে রাজ্য বিজেপির পুরো টিম সেখানে কাজ করবে বলে দলীয় সূত্রে খবর। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যরা মাটি কামড়ে পরে থাকবেন মহেশতলার মাটিতে। এমনকি দলের রাজ্য কমিটির সাধারন সম্পাদকদেরও মহেশতলা বিধানসভায় পড়ে থাকতে বলা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে দল প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করেছে। তাই উপনির্বাচনেও ভাল ফল করে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর সেই কাজটি করতে পারলেই লাভবান হবে রাজ্য বিজেপি। তাতে শাসক দলের ক্যাডাররা আরও বেশি করে বিজেপির ভুত দেখবে বলে মনে করেন কৈলাস বিজয়বর্গীয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news