নিজস্ব সংবাদদাতা:
‘জয় শ্রী রাম’ ধ্বনিকে কেন্দ্র করে উত্তপ্ত আউশগ্রাম। শনিবার রাতে আউশগ্রামের বটগ্রাম পশ্চিমপাড়ায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে, তৃণমূলের ৬ জন গুরুতর জখম হয়েছে। তাঁদের মধ্যে মোজাম্মেল হক নামে এক তৃণমূল নেতার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাত্রি প্রায় সাড়ে ন’টা নাগাদ।
তৃণমূলের অভিযোগ, মিটিং সেরে রাত্রে তৃণমূল কর্মীরা বাড়ি ফেরার পথে রাস্তায় আচমকা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে বিজেপি সমর্থকরা তাঁদের উপর হামলা চালায়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, পুলিশের কাছে তা এখনও পরিষ্কার নয়। তৃণমূলের দাবী, বিজেপি সন্ত্রাস সৃষ্টির জন্যই এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news