Breaking News
Home / TRENDING / মুকুলকে কী বিধানসভায় ? মমতার অস্বস্তি বাড়াতে চায় বিজেপি

মুকুলকে কী বিধানসভায় ? মমতার অস্বস্তি বাড়াতে চায় বিজেপি

নিজস্ব সংবাদদাতা। মুকুল চোখের সামনে বসে থাকতে তিনি বিব্রত হবেন ! এবার কৌশলী চাল দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতে মুকুল রায়কে বিধানসভায় পাঠাতে চান মোদী – অমিত শাহ। পাশাপাশি, দিলীপ ঘোষের পরবর্তী একজন যোগ্য নেতাকে রাজ্য বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের পরিচালক করতে চান তাঁরা।‌ তাই মুকুলের নামই তাদের বিবেচনায়। তবে, মুকুল রায় বিষয়টি নিয়ে এখনও নিজের চূড়ান্ত মতামত দলের কাছে জানায়নি বলেই বিজেপি সূত্রের খবর।

আজ, রবিবার দিল্লিতে রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারী এবং সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। মূলত ২০২১-র নির্বাচনের আগে রাজ্য বিজেপির রণনীতি ঠিক করতেই এই বৈঠক বলেই খবর।সেখানেও মুকুলের বিধায়ক হাওয়া নিয়ে আলোচনা হতে পারে। বিজেপি সূত্রের খবর, আগামী ৬ মাসের মধ্যে রাজ্যে ৩ বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। কালিয়াগঞ্জ, খড়্গপুর সদর এবং করিমপুরে উপ নির্বাচন হবে। এই ৩ আসনের মধ্যে বিজেপির জয় মসৃণ হবে দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসন খড়্গপুর সদরে। সেখান থেকেই মুকুল রায়কে জিতিয়ে বিধানসভায় পাঠাতে চায় বিজেপি। যাতে সামনাসামনি বসে মমতার অস্বস্তি বাড়ানো যেতে পারে, এবং বিজেপির পরিষদীয় দলকেও জোরদারভাবে পরিচালনা করা যায় বিধানসভার পেঁচপয়জার মুকুলের কাছে পরিচিত। ফলে আগামী ২০২০- তে রাজ্যসভা নির্বাচনে বিধানসভার ভিতরে বিধায়ক হিসেবে মুকুলকে রেখে শাসক দল তৃণমূলের রাজ্যসভায় সংসদ পাঠানোর রাস্তা কিছুটা হলেও ঘেঁটে দিতে চাইছে বিজেপি। কারণ, দলবদলের খেলায় ‘ম্যানেজার’ মুকুল তৃণমূলে থেকে রাজ্যসভা ভোট তাঁর ‘খেল’ দেখিয়াছিলেন। বিধায়ক হলে মুকুলের নিয়মিত বিধানসভায় আসা সম্ভব হবে এবং সেই ‘খেল’ দেখাতে সুবিধা হবে বলেই মনে করতে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *