Breaking News
Home / TRENDING / ক্রেতা সেজে সোনার দোকানে চুরি করতে গিয়ে ধৃত ১ মহিলা

ক্রেতা সেজে সোনার দোকানে চুরি করতে গিয়ে ধৃত ১ মহিলা

নিজস্ব সংবাদদাতা:

 

মহেশতলার অন্তর্গত সারাঙ্গাবাদ অঞ্চলে একটি জুয়েলারীর দোকানে একটি মহিলা খরিদ্দার হিসেবে দোকানে ঢুকে বিভিন্ন ধরনের সোনার জিনিস দেখতে চাই এবং দেখতে দেখতে কানের দুল ও বাউটি চুরি করে নেয়। রাতের বেলা দোকানের মালিক স্টক মেলাতে গিয়ে দেখে যে কানের দুল ও বাউটি নেই। তার পর সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় যে, যে মহিলা খরিদ্দার হিসেবে এসেছিল সেই চুরি করেছে।

ওই মালিকের মহেশতলার শ্যামপুরে আরও একটি জুয়েলারীর দোকান আছে। গতকাল রাতে ওই দোকানে একই পোষাক পরে আবারও সেই মহিলাটি আসেন এবং দোকানের কারীগরের কাছে বিভিন্ন ধরনের সোনার মোটা চেন দেখতে চাই। দোকানে মালিক না থাকায় কর্মচারী মালিককে ফোনে করে দোকানে আসতে বলে।  আসার পর মালিক যথারীতি ওই মহিলাটিকে চিনতে পারে ও মহেশতলা থানায় খবর দেয় এবং পুলিশ এসে মহিলাটিকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহিলাটির বাড়ি মেটিয়াবুরুজে। বাড়ি থেকে বিভিন্ন দোকানের ভিজিটিং কার্ড,কান দুল ও বাউটি উদ্ধার করে। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কি না তা নিয়ে  তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *