Breaking News
Home / TRENDING / এনপিআর নিয়ে উল্টো সুর, বিহারে বিজেপির সঙ্গ ছাড়তে পারে নীতিশ

এনপিআর নিয়ে উল্টো সুর, বিহারে বিজেপির সঙ্গ ছাড়তে পারে নীতিশ

নিজস্ব প্রতিবেদন:

অস্বস্তি বাড়িয়ে এনআরসির পর এনপিআর নিয়ে বেঁকে বসল জেডি(ইউ)। নীতিশ কুমারের দল জানিয়েছে, কেন্দ্রীয় সরকার অবস্থান স্পষ্ট না করলে বিহারে এনপিআর হতে দেবে না। 

এক সাক্ষাৎকারে জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগ বলেন, কেন্দ্র যতক্ষণ এনপিআরের বিষয়বস্তু ও উদ্দেশ্য স্পষ্ট না করবে, ততদিন বিহারে এনপিআরও হবে না। জেডিইউ এর এই অবস্থানের ফলে ফের শরিক দ্বন্ধের মুখোমুখি হতে পারে বিজেপি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এনআরসি ও এনপিআরের সঙ্গে কোনও মিল নেই। ফলে এ নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার দরকার নেই। 

উল্লেখ্য, সংসদের উভয়কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপির পাশে থেকেছে জেডিইউ। রাজ্যসভায় সিএবির পক্ষে জেডিইউ ভোট না দিলে বিল পাশ করাতে পারত না সরকার পক্ষ। দেশজুড়ে চলা অশান্তির মধ্যে জেডিইউ জানায় তারা সিএবিকে সমর্থন করলেও এনআরসি ও এনপিআরকে সমর্থন করবে না। জেডিইউ এই অবস্থানের ফলে নীতিশের সঙ্গে বিজেপির সম্পর্কের দৃঢ়তা নিয়ে উঠছে প্রশ্ন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *