Breaking News
Home / TRENDING / বিজেপিতে যোগ দিন, মান্নান থেকে মুনমুন উদাত্ত আহ্বান মুকুলের

বিজেপিতে যোগ দিন, মান্নান থেকে মুনমুন উদাত্ত আহ্বান মুকুলের

প্রসেনজিত ধর :

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের সাংসদ থেকে বিধায়ক, পঞ্চায়েত সদস্য থেকে পৌরসভার কাউন্সিলর, অনেকেই বিজেপির ছাতার তলায় এসেছেন।
মুকুল রায়ের কথায়, রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি, চিটফান্ড কাণ্ডে রাজ্যে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত রুখতে ও এই ‘ভাঁওতাবাজ’ সরকারকে উৎখাত করার জন্য মানুষ বিজেপির হাত ধরছে। রাজ্যের বিরোধী দলোনেতা আব্দুল মান্নানকে বিজেপিতে যোগদান করার জন্য আহ্বান জানানোর কথা মঙ্গলবার নিজেই বললেন বিজেপি নেতা মুকুল রায়। শুধু বিরোধী দলোনেতা আব্দুল মান্নান নয়, বিজেপিতে যোগদানের জন্য মুকুলের তালিকায় রাজ্যের আরও অনেক হেভিওয়েট নেতার নাম আছে।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী থেকে শুরু করে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যাযের় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল সাংসদ মুনমুন সেন, অভিনেত্রী রাইমা সেন সহ আরও অনেকে।
কিছুদিন আগেই বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে নিয়ে দলের অন্দরে অসন্তোষ প্রকাশ পেয়েছিল। তাঁর বিরুদ্ধে বিধান ভবনে স্লোগান দিয়েছিল হুগলি জেলা কংগ্রেস। তাই হুগলির চাঁপদানির এই বিধায়ককে একটা চাপা উত্তেজনা ছিল কংগ্রেসের অন্দরে। তবে বেশ কয়েক দিন আগে প্রকাশ্য সভা থেকে ঘরোয়া মিটিং সব জায়গাতেই মান্নান বলেছেন, “বিজেপিতে যোগদানের কোনও ইচ্ছে আমার নেই, আর আগামী দিনে থাকবেও না। আমি রাস্তায় নেমে রাজনীতি করেছি, আগামী দিনেও রাস্তায় নেমে রাজনীতি করব।”
এদিন অবশ্য মান্নান মুকুলের আমন্ত্রণ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *