Breaking News
Home / TRENDING / পুলওয়ামা নিয়ে ফের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

পুলওয়ামা নিয়ে ফের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

নীল রায়:

আবারও বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মমতা বলেন, “নোংরা রাজনীতি করছেন নরেন্দ্র মোদী। জওয়ানদের রক্ত নিয়ে এই রাজনীতি কোনওভাবেই বরদাস্ত করব না।”

তিনি আরও বলেন, “আমরা দেশের পক্ষে, আমরা জনগণের পক্ষে, আমরা মানুষের পক্ষে। কিন্তু আমরা মোদীবাবুর বিপক্ষে। মোদীবাবু আজকে দেশের প্রধানমন্ত্রী পদের লজ্জা। দেশের লোক কিন্তু প্রকৃত সত্যিটা জানতে পারছে না। যা ইচ্ছে শাস্তি দিতে পারে, আই ডোন্ট কেয়ার।”

প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রীর পুলওয়ামার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমন করায় সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু তাতে দমে না গিয়ে এদিন ফের নরেন্দ্র মোদিকে আক্রমন করেন তিনি। মমতা বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার আছে। পুলওয়ামাতে কেন এই ঘটনা ঘটল? কেন এতগুলো জওয়ান মারা গেল? কেন এতগুলো জওয়ানের রক্ত নিয়ে রাজনীতি করা হবে? কেন মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করা হল না, আগে থেকে ইন্টেলিজেন্সের রিপোর্ট থাকা সত্বেও। কে দায়ী?”

তিনি আরও বলেন, ” জওয়ানের রক্ত নিয়ে ভোটে জিতবে, এটা হতে দেওয়া যায় না। জওয়ানদের রক্ত দেশের জন্য। জওয়ানরা দেশের জন্য রক্ত দেয়, ওরা কেউ রাজনীতি করে না। আর জওয়ানদের রক্ত নিয়ে যারা রাজনীতি করছে, আমি তাদের কন্ডেম করি।” মুখ্যমন্ত্রীর আক্রমন, “ফোর্সের পক্ষে, দাঙ্গা নয়, শান্তির পক্ষে। কিন্তু বিজেপি বিপক্ষে। আজকে বিজেপি পার্টিটাকেও মোদী-অমিত শাহ প্রাইভেট কোম্পানি করে দিয়েছে। সবাইকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে রাখা হচ্ছে। যে ওদের সমালোচনা করছে তাদেরকেই পাকিস্তানি, দেশদ্রোহী বানিয়ে দেওয়া হচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *