চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
বঙ্গোপসাগরে (Bay of Bengal) ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (Coastal West Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও থাকবে। নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইবে। দীঘা, মন্দারমনি সহ সমুদ্র সৈকতে সর্তকতা জারি। আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চার জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দু-এক পশলা। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
এখনই উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২১.৫ মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news