Breaking News
Home / TRENDING / বিক্ষোভের মাঝেই অরুণাচলে আদিবাসী ও গোর্খাদের নাগরিকত্বের প্রস্তাব খারিজ

বিক্ষোভের মাঝেই অরুণাচলে আদিবাসী ও গোর্খাদের নাগরিকত্বের প্রস্তাব খারিজ

ওয়েব ডেস্ক

উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, সচিবালয় ভাঙচুর, দুই নাগরিকের মৃত্যুর পর চাপের মুখে অরুণাচল প্রদেশে আদিবাসী ও গোর্খাদের স্থায়ী নাগরিকত্বের প্রস্তাব খারিজ করে দিল প্রেমা খান্ডু সরকার। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের স্থায়ী বাসিন্দা নয় এমন ৬ উপজাতি ও গোর্খাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়া নিয়ে অগ্নিগর্ভ ইটানগর, নাহারলাগুন সহ বেশ কয়েকটি জায়গা। রবিবার সকালে বিক্ষোভকারিরা অরুণাচল প্রদেশের উপ মুখ্যমন্ত্রী চৌমা মিয়েনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। হামলা করার চেষ্টা হয় মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর বাড়িতেও। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলিও চালাতে হয়। ঘটনায় এক বিক্ষোভকারির মৃত্যু হয়। এরপরই জরুরি বৈঠক করে আদিবাসী ও গোর্খাদের নাগরিকত্বের প্রস্তাব খারিজ করে দেয়। তিনদিনের বিক্ষোভে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এদেরমধ্যে ২৪জন পুলিশকর্মীও রয়েছেন।
শুক্রবার থেকেই বিক্ষোভকারিরা একের পর এক গাড়ি ভাঙচুর করে। ভাঙচুর চালানো হয় সচিবালয়েও। পুলিশ পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয় ইটানগর সহ বহু জায়গায়। শনিবার থেকেই নাহারলাগুন, ইটানগর সহ বেশ কয়েকটি জায়গায় অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। রাজ্যের বহু জেলায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, শুক্রবার কংগ্রেসের উস্কানিতেই প্রথম বিক্ষোভ শুরু হয়। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *