Breaking News
Home / TRENDING / পুলওয়ামা হামলায় পাকিস্তানের পদচিহ্ন স্পষ্ট : এনআইএ

পুলওয়ামা হামলায় পাকিস্তানের পদচিহ্ন স্পষ্ট : এনআইএ

ওয়েব ডেস্ক

পুলওয়ামা জঙ্গি হামলার তদন্তে নেমে পাকিস্তানের যুক্ত থাকার পোক্ত প্রমাণ পেয়েছে এনআইএ, সংবাদ সংস্থাকে এমন তথ্যই দিলেন তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে জানতে পেরেছে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার ছাড়াও আরও ৫জন জৈশ-এ-মহম্মদের জঙ্গি জড়িত ছিল। বিস্ফোরণে ব্যবহৃত মারুতি ইকো গাড়িটিও চিহ্নিত করতে পেরেছে এনআইএ। জানা গিয়েছে, গত ৮ বছর ধরে গাড়িটি ব্যবহার করছিল জৈশের জঙ্গিরা। তবে গাড়ির মালিক এখনও পলাতক। এনআইএ’র তরফে জানানো হয়েছে, তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত আরডিএক্স সীমান্তের ওপার থেকে এসেছিল। মারুতি ইকোতে সেটিকে ‘সেট’ করে আরেক জঙ্গি । গাড়িটিকে নিয়ে যাওয়ার আগে সেটি রঙ করা হয়। এছাড়াও, এক জঙ্গি পুরো রুট ঘুরে হামলা করার ‘স্পট’ নির্ধারন করেছিল। তবে তদন্তের খাতিরে সব অভিযুক্তের নাম এখনই বলতে নারাজ এনআইএ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *