ওয়েব ডেস্ক:
বায়ু দূষণের জেরে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি। কিন্তু তাতে কোনও হেলদোল নেই প্রতিবেশী রাজ্যের মন্ত্রীদের। তাই বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিবেশ উন্নয়ন মন্ত্রী ডঃ হর্ষ বর্ধনের ডাকা বৈঠকে এলেন না পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তর প্রদেশের পরিবেশ বিষয়ক মন্ত্রীরা। তাদের জায়গায় ছিলেন রাজ্যের তরফে পাঠানো কয়েকজন আমলা। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির পরিবেশ বিষয়ক মন্ত্রী ইমরান হুসেন।পঞ্জাব ও হরিয়ানা প্রশাসনের তরফে ফসল জ্বালানো আটকাতে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপই নেওয়া হয়নি বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় পরিবেশ উন্নয়ন মন্ত্রী । পরিবেশ দূষণের বিষয়ে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তর প্রদেশের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তবে পরিবেশ উন্নয়ন মন্ত্রীর বকুনি শোনার জন্য উপস্থিত ছিলেন না নেতারা। ফলে মাথা নীচু করে তা শুনতে হয় আমলাদেরই। এদিকে শুক্রবার দিল্লির দূষণ মাত্রা ‘রেড জোনে’ পৌঁছে গিয়েছে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ইতিমধ্যেই রাজ্যে ৮৩ জন গ্রিন মার্শাল নিযুক্ত করেছেন। সামনের সপ্তাহে তা বাড়িয়ে ২৭০ জন করা হবে। আগামি ১০ দিন দিল্লির দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news